1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৫৫৪ জন পঠিত
সদরপুরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার
সদরপুরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

সদরপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে যাত্রাবাড়ি গ্রামের সবজি ব্যবসায়ী হায়দার মাতুব্বর হত্যা মামলার আসামী ইলু বেপারী ওরফে বাচ্চু (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল শুক্রবার দিবাগত রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সুব্রত গোলদার নেতৃত্বে কৃষ্ণপুর এলাকা থেকে ইলুকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ফরিদপুর কোর্ট-হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গত ২৫ জুলাই রাতে নিহত হায়দার পাওনা টাকা চাইতে উপজেলার মুটুকচর গ্রামের সৌদি প্রবাসী হাবিবের স্ত্রী লিপি আক্তার (৩৫) ও মনির মুন্সীর স্ত্রী পপি আক্তারের (৩২) বাড়িতে যায়। রাত অনুমান সাড়ে ৮টায় তাদের বাড়ির পাশের রাস্তা থেকে হায়দারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার ৪ দিন পর ২৯ জুলাই ঢাকা গ্রীণ লাইফ হাসপাতালে সে মারা যায়। পরে ঘটনাটি সড়ক দূর্ঘটনা বলে এলাকায় প্রচার করা হয়। হায়দারের স্ত্রী রুমা বেগম জানান, আমার স্বামী কৃষ্ণপুর বাজারে সবজির দোকান করতেন। আসামী লিপি ও পপি তার থেকে টাকা ধার নেয়।

উক্ত টাকা পরিশোদের জন্য চাপ দিলে গত ২৫ জুলাই রাতে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে তাদের বাড়িতে ডেকে নেয়। তাদের বসত ঘরে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় তাকে বেদম মারপিট করে রাস্তায় ফেলে দেয়া হয়। পরে একটি মটর সাইকেল চাপা দিয়ে সড়ক দূর্ঘটনা প্রচার করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে তারা পলাতক রয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে নিহত হায়দারের স্ত্রী ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা করে। কোর্ট মামলার তদন্তভার সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর দেয়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার খবরটি নিশ্চিত করে জানায়, গত কাল শুক্রবার রাতে আমরা হায়দার হত্যা মামলার ১ আসামীকে গ্রেপ্তার করেছি। বাকি ৯ আসামীদের দ্রæত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION