1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৫৪৩ জন পঠিত
সদরপুরে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
সদরপুরে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়িতে দেশের বিভিন্ন স্থানের কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সদরপুর সাহিত্য পরিষদের সভাপতি করিম রেজা বাবু ও সদরপুর কন্ঠ চয়নের সভাপতি কবির হোসাইনের আয়োজনে বাইশরশি জমিদার বাড়ির বাগান বাড়িতে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মোঃ আহসান মাহমুদ রাসেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, কবি আলমগীর রেজা চৌধুরী, খন্দকার অহিদুজ্জামান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখপাধ্যায়।

অনুষ্ঠানে দেশের প্রায় দুই শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত থেকে তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানের শেষে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার কৃষ্ণপুর ইউনিয়নের চলমান দাঙ্গা হাঙ্গামায় ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের বর্তমান অসহায়ত্বের পরিস্থিতি নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন। সবশেষে অতীতের ঐতিহ্য কলার পাতায় সবার মাঝে খিচুরী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION