1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সদরপুরে সাবেক দুই সংসদের স্মরণ সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫৯৯ জন পঠিত
সদরপুরে সাবেক দুই সংসদের স্মরণ সভা অনুষ্ঠিত
সদরপুরে সাবেক দুই সংসদের স্মরণ সভা অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোশাররফ হোসেন এবং ফরিদপুর-৪ আসনের আরেক সাবেক সংসদ সদস্য ও সদরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেগম সালেহা মোশাররফের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকেলে সদরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশহিয়াক আরিফ। সদরপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফকির এ. ছত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফরিদপুর, সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাশন উপজেলার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠণের বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION