1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনে স্কুল শিক্ষার্থীরা

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৩০ জন পঠিত
সদরপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনে স্কুল শিক্ষার্থীরা
সদরপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনে স্কুল শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে হাট কৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ গ্রামবাসীর সাথে হাতে হাত রেখে এতে অংশ নেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। মানববন্ধনে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তিতাসের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষ্ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাণ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাতুব্বর, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম নুরু প্রমুখ।

মানববন্ধন বক্তারা অভিযোগ করেন, একদল সন্ত্রাসী দলবদ্ধ হয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা ও ভাংচুর করেছে। তারা এরপর স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও কৃষ্ণপুর বাজারের ১৫ টি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের নেতৃত্বে দুই সহস্রাধিক মানুষ লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ করে তারা বলেন, এবারই প্রথম নয়, এর আগেও তিনবার এভাবে তারা হামলা চালায়। তারা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচার দাবি করেন। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরকে গ্রেফতার করেছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION