1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন স্থানীয় সাংবাদিক

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১২৬২ জন পঠিত
সদরপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হামলার স্বীকার হয়েছেন, দৈনিক মানবকন্ঠের সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম জনি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি আরিফুজ্জামান হিমন।
হামলার শিকার সাংবাদিক মিজানুর রহমান জানান, সোমবার (১৫ জুলাই) বিকালে উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ও সচিব তামান্না আক্তারের বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদ সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় তিন সংবাদ কর্মীর উপর অতর্কিত হামলা চালায় চেয়ারম্যানের মদদ পুষ্টরা। চেয়ারম্যানের ও সচিবের কাছে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে চাইলে চেয়ারম্যান গোলাম কাউসার মোবাইলে ফোন করে কয়েকজনকে ডাকেন। এর৷ কিছুসময় পরই সেখানে বেশ কয়েকজন যুবক এসে হাজির হয়। তারা প্রথমে জেরা করেন, এক পর্যায়ে হামলা চালিয়ে মারপিট করে।
উল্লেখ্য গত ২৩ জুন ইউনিয়ন পরিষদ সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন ইউনিয়ন পরিষদের ৮ জন ইউপি সদস্য। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION