1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে শেখ রাসেল এর জন্মদিন পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৫৩৫ জন পঠিত
সদরপুরে শেখ রাসেল দিবস পালিত
সদরপুরে শেখ রাসেল দিবস পালিত

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে শেখ রাসেলের ছবিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহাবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সহীদুল ইসলাম, সদরপুর থানার ওসি তদন্ত মোঃ আনিসুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রচনা, চিত্রঅঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। চিত্রঅঙ্কন প্রতিযোগিতায় এক প্রতিবন্ধী শিশু বিজয়ী হিসেবে পুরুষ্কার লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION