1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণের সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৫৭৬ জন পঠিত
সদরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণের সেমিনার অনুষ্ঠিত
সদরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণের সেমিনার অনুষ্ঠিত

সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

সভায় স্বগত বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের জেলা সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ এবং আইন ও বিস্তারিত আলোচনা করেন উপজেরা ভোক্তা অধিকার সংরক্ষণের সভাপতি আঃ মজিদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ বজলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সদস্য।

সভা শেষে সদরপুর বাজারে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সাধারণ সভা ও আইন শৃঙ্খনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION