1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে বৃদ্ধ নিহতের ঘটনায় মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫৯০ জন পঠিত
সদরপুরে বৃদ্ধ নিহতের ঘটনায় মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা
সদরপুরে বৃদ্ধ নিহতের ঘটনায় মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় শেখ রহিমউদ্দিন (৮২) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় জিৎ সাহা (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পুত্র মোঃ শহিদুল ইসলাম বাবুল বাদী হয়ে সদরপুর থানায় এ মামলাটি দায়ের করেন। নিহত শেখ রহিমউদ্দিন সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামে বসবাস করতেন। মোটর সাইকেল চালক জিৎ সাহা একই ইউনিয়নের কালিখোলা গ্রামের জগানাথ সাহার পুত্র।

নিহতের ছেলে শহিদুল ইসলাম বাবুল জানায়, গত ২৪ মার্চ রবিবার সন্ধ্যার দিকে তার পিতা ইফতারের পর চায়ের দোকানে চা খেয়ে সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে হেটে সদরপুর বাজারের দিকে আসছিলেন। এ সময় বেপরোয়া গতিতে জিৎ সাহা মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে তার বাবার শরীরের উপর দিয়ে উঠিয়ে দেয়। তখন রাস্তার উপর পড়ে তার মাথা, বুক সহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম হয়।

পরে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে তাকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে অবস্থা আরও খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে ২৫ মার্চ তিনি ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি হয়।

ওইদিন দুপুর ১ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রহিমউদ্দিন। এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানায়, উক্ত ঘটনায় নিহতের ছেলে শহিদুল ইসলাম বাবুল বাদী হয়ে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION