1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সদরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৫২৭ জন পঠিত
সদরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত
সদরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপিত হয়েছে। “শেখ হাসিনা বারতা, নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা দরবার হলে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক মিয়া, নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহিদা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION