1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সদরপুরে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬৯০ জন পঠিত
সদরপুরে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে জরিমানা
সদরপুরে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে জরিমানা

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি এবং সড়কে বিশৃংখালার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গত সোমবার বিকালে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল সদরপুর-কৃষ্ণপুর সড়কে অবস্থিত মেসার্স সদরপুর ফিলিং স্টেশন কে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে ১০হাজার টাকা এবং সড়কে বিশূঙ্খলার দায়ে যমুনা ডিলাক্স এর চালক কে ১০হাজার টাকা জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষরন আইন ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর ২৮ ও ৭৭ধারা আইন এ জরিমানা করেন নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট তানিয়া আক্তার আটরশি দরবারের পার্শে অবস্থিত মেসার্স জাকের ফিলিং ষ্টেশন কে ১০হাজার টাকা ও লেগুনা চালক কে ২হাজার টাকা জরিমানা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারর নেতৃত্বে সদরপুর থানা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। আদালতের নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, সদরপুরের যানজট নিরসন এবং সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। জনসার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION