1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সকাল হতে না হতেই বেদে পল্লীতে কম্বল নিয়ে হাজির ফরিদপুরের জেলা প্রশাসক

  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৫ জন পঠিত
সকাল হতে না হতেই বেদে পল্লীতে কম্বল নিয়ে হাজির ফরিদপুরের জেলা প্রশাসক
সকাল হতে না হতেই বেদে পল্লীতে কম্বল নিয়ে হাজির ফরিদপুরের জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ায় তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে ঘন কুয়াসা আর কনকনে শীত উপেক্ষা করে সকাল হতে না হতেই বেদে পল্লীতে কম্বল নিয়ে দাঁড়ালেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। ঢাকা নটরডেম কলেজের এইচএসসি-১৯৯২ ব্যাচের বন্ধুদের সংগঠন (হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর ওল্ড এন্ড ডিস্ট্রেসড্)(হুড) এর আয়োজিত,(১৪ জানুয়ারি) শনিবার সকাল ৯ টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন বেদে পল্লীতে ১ শত ৫০ টি শীতার্ত বেদে পরিবারের মাঝে শীত বস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর ওল্ড এন্ড ডিস্ট্রেসড্ (হুড) এর সাধারণ সম্পাদক হাসান আহমেদ খান সজল, সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, ডিসি অফিসের সহকারী কমিশনার মোঃ সাজিদ-উল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নাহার বেগম, বদরপুর তাবলিক জামাত মার্কাজ মসজিদের সদস্য ভাই মোঃ শাহিন চৌধুরী, ভাই মোঃ মোস্তাফিজুর রহমান লাভলু, ভাই মোঃ মিরাজ, মারকাজ মাদ্রাসার হিফজ্ বিভাগের ওস্তাদ মোঃ ইব্রাহিম সহ (হুড) সংগঠনের বন্ধুরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফুটেছে। তারা বলেন, কনকনে শীতে তাদের জীবন-যাপন বড় কষ্টের হয়ে দাঁড়িয়েছিলো। শীতকে উপেক্ষা করে জেলা প্রশাসক তাদের হাতে কম্বল তুলে দেওয়ায় তাঁর জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন তারা। এর আগে হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর ওল্ড এন্ড ডিস্ট্রেসড্ এর উদ্যোগে, সকাল সাড়ে ৮ টায় শহরের বদরপুর মার্কাজ মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গনে মার্কাজ মাদ্রাসার ১ শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সকাল ১০ টার দিকে কানাইপুরের করিমপুর হোসেন ফিলিং স্টেশন এলাকায় একটি বেসরকারি উন্নয়ন কাজ পরিদর্শক করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার সহ ঢাকা নটরডেম কলেজের এইচএসসি-১৯৯২ ব্যাচের (হুড) সংগঠনের বন্ধুরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION