1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১১৪০ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংস্কারের অভাবে ৫ কিলোমিটারের একটি পাকা রাস্তার বেহাল অবস্থায় পরিনতি হয়েছে। রাস্তা দিয়ে প্রতিদিন ঝুকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে শত শত পথচারীদের। রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে পুকুরে মত দেখা যাচ্ছে। এ ছাড়া পুরো রাস্তায় ছোট বড় হাজারও গর্ত হয়েছে। এ রাস্তাটি সংস্কারের অভাবে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। রাস্তাটি দেখার কেউ নেই। খোজ নিয়ে জানা গেছে, বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার থেকে চিতার বাজার ডোবরা বয়ে গেছে রাস্তাটি। মাত্র ৫ কিলোমিটার রাস্তা। গত ৪ বছর আগে এই রাস্তার সংস্কার কাজ হয়। রাস্তাটি ভেঙ্গে গেলেও আর সংস্কারের কাজ করা হয়নি। হিন্দু মহাজোট নেতা সুভাষ সাহা বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যান বাহন চলা চল করে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ার ফলে সাধারন মানুষকে জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয়। এই গুরুত্বপূর্ন রাস্তাটির সংস্কার না করায় পুরো রাস্তা নষ্ট হয়ে গেছে। রাস্তাটি দেখার কেউ নেই। উপজেলা আ’ লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাতৈর গ্রামের বাসিন্দা সৈয়দ সাহিদুল রহমান সজল বলেন, সাতৈর থেকে ডোবরা চিতার বাজার সড়কের নাকাল অবস্থা। এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। ৫ কিলোমিটার রাস্তা ধরে ছোট বড় হাজার হাজার গর্ত হয়েছে। রাস্তা দিয়ে চলাচল করা কষ্ট সাধ্য হয়ে দাড়িয়েছে। সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান মোল্যা বলেন, রাস্তাটি সংস্কার না হওয়ায় পুরো রাস্তা নষ্ট হয়ে গেছে। যানবাহন নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার জরুরী। উপজেলা প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, রাস্তার দুই পাশ দিয়ে পুকুর বানিয়ে মাছ চাষ করার কারনে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। রাস্তার পাশে পুকুরে যদি পাড়ি থাকতো তা হলে আর রাস্তা ভাংতো না। রাস্তাটি সংস্কারের জন্য এ বছর প্রস্তাব পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION