1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

শব্দ ও পরিবেশ দূষণের দায়ে জরিমানা

  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৭৫২ জন পঠিত
শব্দ ও পরিবেশ দূষণের দায়ে জরিমানা
শব্দ ও পরিবেশ দূষণের দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার : যানবাহন ও পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা যায় ১৪ আগস্ট রবিবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান এর নেতৃত্বে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় শব্দদূষণের দায়ে দুইটি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট (৫০০+৫০০)=১ এক হাজার টাকা ও ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে ১ টি পোল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে হর্ণের শব্দ সহনশীল মানমাত্রার মধ্যে রাখার ও পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION