1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

লাঞ্ছিত ও হত্যার প্রতিবাদে মধুখালী শিক্ষকদের মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৭৩৩ জন পঠিত
লাঞ্ছিত ও হত্যার প্রতিবাদে মধুখালী শিক্ষকদের মানববন্ধন
লাঞ্ছিত ও হত্যার প্রতিবাদে মধুখালী শিক্ষকদের মানববন্ধন

শাহজাহান হেলাল,মধুখালী : ঢাকার সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবীতে ফরিদপুরের মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই শুক্রবার সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় মধুখারী কেন্দ্রীয় ঈদগাহর সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধার সভাপতিত্বে ও

সহকারী শিক্ষক দিপংকর পালের সঞ্চালনায় সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করায় নিন্দা ও দোষিদের আইনের আওতায় এনে শাস্তিার দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ রজব আলী মোল্যা, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম,প্রভাষক মির্জা ােগালাম ফারুক, প্রধান শিক্ষক মোঃ কবিরুল আলম, প্রধান শিক্ষক দিলখুশ আরা , প্রধান শিক্ষক ফরিদুল মনসুর, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন,সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক ও উপজেলা যুব ইউনিয়নের সভাপতি শাহ কুতুবুজ্জামান প্রমুখ ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION