1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রোপা আমনসহ পাঁচ সহস্রাধিক হেক্টর কৃষি জমি সিত্রাংয়ে আক্রান্ত (ভিডিওসহ)

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৬০৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
সিত্রাংয়ের প্রভাবে ধান উৎপাদনে অন্যতম স্থানে থাকা জেলা ফরিদপুরের নয় উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে জেলার পাঁচ হাজার দুইশ ৯৭ হেক্টর ফসলী জমি আক্রান্ত হয়েছে।


ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর জেলায় ৭৪ হাজার দুইশ ৮২ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। যার মধ্যে চার হাজার পাঁচশ ৩০ হেক্টর জমির ধান সাত্রাংয়ের প্রভাবে আত্রান্ত হয়েছে। এছাড়া ডাল জাতীয় ফসলের তিনশ ৬৫ হেক্টর জমি, রবি শস্যের দুইশ ৫৭ হেক্টর জমি, মুড়ি কাটা পেয়াজের ২৫ হেক্টর জমি, ভুট্রার ২০ হেক্টর জমি, সরিষার ২৯ হেক্টর জমি, কলার ৬৯ হেক্টর জমি ও আখের দুই হেক্টর জমি আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে নিরুপন করা হয়েছে।
তবে, কৃষি কর্মকর্তাদের দাবী আক্রান্তের পর রোদ হওয়ায় এবং জমি থেকে দ্রুত পানি নেমে যাওয়ায় ক্ষতির পরিমান অনেক কম হবে।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. জিয়াউল হক জানান, এরই মধ্যে কৃষকদের হেলে পড়া ধানসহ ৮০ ভাগ পরিপক্ক হওয়া ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেয়া হয়েছে। ক্ষতি পোষাতে কৃষকদের সরিষাসহ শাক সবজী চাষাবাদের পরামর্শ ও তাদের প্রনোদনা কর্মসূচীর আওতায় আনা হবে। সিত্রাংয়ে আক্রান্তের তুলনায় ক্ষতি অনেক কম হবে বলে জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION