1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

যাদু মিয়ার মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৬৬ জন পঠিত
স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান যাদু মিয়ার ‘মা’ মমতাজ মান্নান এর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩অক্টোবর) বাদ যোহর জেলার তেতুলিয়া গ্রামের মোল্যা বাড়িতে এ মিলাদ-মাহফিলের আয়োজন করেন মরহুমার সন্তানেরা।
উক্ত মিলাদ-মাহফিলে জাকের পার্টির নেতাকর্মী ও হাজারো ধর্মপ্রাণ মুমিন মুসলমান উপস্থিত ছিলেন।
বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুর শহরের আরোগ্য সদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২ টার দিকে মারা যান জাদু মিয়ার মা। মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
ওইদিন রাতেই মরহুমার নিজ বাড়ী তেতুলিয়া গ্রামে জানাযা সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমার লাশ বাড়ির আঙ্গিনার ফুল বাগানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION