1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মিনুর মুক্তির দাবীতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ১২৭৬ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুলফিকার আলী মিনুর মুক্তি মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসী।
আজ ০২ অক্টোবর শুক্রবার সকাল ১০.৩০ টায় কানাইপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কোতোয়ালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোকন মাতুব্বরের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আওয়ামীলীগ নেতা কাজী মমিতুল হাসান বিভুল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি তাওফীক হোসেন পুচ্চি, কানাইপুর ইউনিয়ন যুবলীগের আহŸায়ক জাহিদুর রহমান, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জুলফিকার আলী মিনুর ছোট ভাই শাহ্ তোঃ শাহজাহান মোল­া, কন্যা সুমাইয়া, মামলার বাদী পরিমলের ছোট ভাই রমেশ দাস, প্রতিবেশী সন্তোষ দাস, এ্যাডঃ অমোল দাস প্রমুখ।
জুলফিকার আলী মিনুর কন্যা সুমাইয়া বলেন, আমার বাবা একজন সৎ মানুষ, এটা ইউনিয়নের সকলেই জানেন। কিন্তু কি কারণে, কারা এই ষড়যন্ত্র করছে তা আমরা বুঝতে পারছি না। আমি জোড় দাবী জানাচ্ছি সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা তুলে নিয়ে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, কর্মকান্ড করছেন তা দেখে এক শ্রেণী কূচক্রীমহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ কর্মসূচিতে আওয়ামীলীগসহ বিভিন্ন শ্রেণির পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তরা অবিলম্বে প্রতিহিংসা মূলক এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তরা বলেন, মিনু ভাই রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার, আওয়ামীলীগের একটি অংশ ষড়যন্ত্র করে এ মামলায় তাকে জড়িয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসীর উদ্দ্যোগে মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION