1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মাহেন্দ্র শ্রমিকের উপর হামলা

  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ১১৯২ জন পঠিত




স্টাফ রিপোর্টার :
সোমবার বিকেলে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে কয়েক মাহেন্দ্র শ্রমিকের ওপর হামলা করেছে দুবৃত্তরা। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার মাহেন্দ্র চালক মোঃ জাকির বেপারী (৪১) ও মাহেন্দ্র শ্রমিক মোঃ এনায়েত মাতুব্বর (৩৫) পরিবহন নিয়ে যাবার পথে সংশ্লিষ্ট এলাকার সিএনজি ড্রাইভার কামাল, আজাদ, মোকসেদ, চুন্নুসহ কয়েকজন তাদের উপর হামলা করে আহত করে। আহত অবস্থায় তাদেরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়ী পাঠানো হয়। এই ঘটনায় বাদী হয়ে মোঃ জাকির বেপারী ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।



প্রত্যক্ষ দর্শী ও এলাকা সূত্রে জানা যায়, ১০/১৫ বছর ধরে এই মোড়ে মাহেন্দ্র পার্কিং করে বিভিন্ন জায়গায় যাত্রী আনা-নেওয়া করে। সাম্প্রতিক কয়েকটি গ্যাসচালিত সিএনজি শহরে চলাচল করছে। একটি গ্রুপ বিশেষ সুবিধা নিয়ে তাদেরকে এখানে পার্কিং করার ব্যবস্থা করতে চাচ্ছে। এই নিয়ে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। গত ২/৩ বছর পূর্বে এই রাজবাড়ী রাস্তার মোড়ে কাউন্টার ও উৎকোচ তোলার ঘটনায় সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা খোকন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল। ফরিদপুর অটোটেম্পু-অটোরিক্সা-মাহেন্দ্র ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ হাকিম মিয়া এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION