1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মাদক মামলার দশ বছর পর ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৫৮২ জন পঠিত
মাদক মামলার দশ বছর পর ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন...আজকের ফরিদপুর
মাদক মামলার দশ বছর পর ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন...আজকের ফরিদপুর

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে গত ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর দায়ের করা মাদক মামলার রায় দেওয়া হয়েছে ১০ বছর দুই মাস পর মঙ্গলবার ২১ নভেম্বর। এ মামলায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের তিন(খ) ধারায় দোষী সাব্যস্ত করে দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় প্রদানের সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওই দুই আসামি হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার চরগুয়াতলা গ্রামের লিটন হাওলাদার (৩৫) ও একই উপজেলার বড় দুয়ালী গ্রামের উজ্জল ফকির (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের পিপি নওয়াব আলী বলেন, ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর সন্থ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুরের ভাঙ্গার বিশ্বরোড মোড় এলাকায় মোটসাইকেলে যাওয়ার সময় ৫০ বোতল ফেনসিডিলসহ ওই দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মজিবর রহমান বাদী হয়ে ওই দুই ব্যাক্তিকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্মকর্তা এস আই মুহাম্মদ মোতালেব হোসেন ওই দুই ব্যাক্তির নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION