1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মহাসড়কে পথচারীদের ওপর বাস, শিশু নিহত

  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৭৩৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার ঝাটুরদিয়ায় বাস চাপায় রাইফা আক্তার নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় ওই শিশুর মাসহ আহত পাঁচ পথচারীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
রাইফা পাশ^বর্তী মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হামিদ আহম্মেদ জানান, রাইফা তার মায়ের সাথে বিশ্বরোডের পাশে ঝাটুরদিয়া বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। সেখানে আরো কিছু লোকজন ছিল। এ সময় ঢাকা থেকে খুলনার দিকে ছেড়ে আসা খান জাহান আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে দোকানের সামনে দাঁড়ানো লোকজনকে চাপা দিয়ে দ্রুত চালিয়ে যায়। এতে রাইফা ঘটনাস্থলেই মারা যায়।
এঘটনায় রাইফার মা সহ আরো চার ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION