1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মধুখালীর ওয়ার্ড পর্যায়ে স্থানীয়করণ অনুশীলন

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৬১৯ জন পঠিত
মধুখালীর ওয়ার্ড পর্যায়ে স্থানীয়করণ অনুশীলন
মধুখালীর ওয়ার্ড পর্যায়ে স্থানীয়করণ অনুশীলন

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), সুইজারল্যান্ডের এসডিসি ও ডেনমার্কের ডানিডা এর অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এবং ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, (১৮ জুলাই) সোমবার ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে (এসডিজি) কার্যক্রমের ইউনিয়ন পর্যায়ে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের অনুশীলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসডিজির অভীষ্টসমূহ ও ইউনিয়ন পর্যায়ে করণীয় বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল আলম বাচ্চু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেবেকা সুলতানা, জাহাপুর ইউপি সচিব মোঃ আলী সরদার, দৈনিক ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা শাখার ইনভেস্টিগেশন অফিসার নিরঞ্জন মিত্র (নিরু) প্রমূখ।

এসময় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ আবু জাফর সহ গ্রাম পুলিশ, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তিনটি ওয়ার্ডের বিভিন্ন পেশার ৩০-৩৫ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়নে, পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে স্থানীয় জনগণদের নিয়ে এসডিজি অর্জনে অগ্রাধিকার নির্ণয় ও কর্মপরিকল্পনা অনুশীলন করা হয়।

ইউনিয়নের ৯ টি ওয়ার্ডকে ৩ টি ব্লকে ভাগ করা হয়। ইউনিয়নের প্রথমদিনে ২ নং ব্লকে ৩টি ওয়ার্ড নিয়ে অনুশীলন অনুষ্ঠিত করা হয়। এতে ৪,৫ ও ৬ ওয়ার্ডকে ৩ টি গ্রুপওয়ার্ক করা হয়। পরে সকলের সম্মতিতে ভোটের মাধ্যমে এসডিজি ১৭ টি গোলের মধ্যে ৭টি গোলের অগ্রাধিকার নির্নয় করা হয়। পরবর্তীতে ৩ টি ব্লকের অগ্রাধিকার চূড়ান্ত করে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION