1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মধুখালীতে ২০ কোটি টাকার কালো সোনা উৎপাদনের সম্ভাবনা

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৬০৩ জন পঠিত
মধুখালীতে ২০ কোটি টাকার কালো সোনা উৎপাদনের সম্ভাবনা
মধুখালীতে ২০ কোটি টাকার কালো সোনা উৎপাদনের সম্ভাবনা

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে চলতি বছর ৬৮মেট্রিক টন পেঁয়াজ বীজের লক্ষমাত্রা ধরা হয়েছে, যা বর্তমান বাজার মূল্যে প্রায় ২০ কোটি টাকা। কৃষকেরা বলছেন,গত মৌসুমের মতো এবারও যদি ন্যায্যমূল্য পান তাহলে রেকর্ড পরিমান টাকার বীজ বিক্রি করতে পারবেন। এতে হাসি ফুটবে ‘কালো সোনা’খ্যাত পেঁয়াজবীজ চাষিদের মুখে। মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, আগামী নভেম্বরে বীজতলা তৈরি করবেন চাষীরা। এর ২০ দিন পর লাগাবেন চারা। যা ভোক্তার দোরগোড়ায় পৌঁছাবে মার্চে শেষ নাগাদ।

তবে পেঁয়াজের দামের ঝাঁজ লেগেছে বীজের দামেও। প্রতিকেজি বিক্রি আশা কমপক্ষে ৩ থেকে ৫ হাজার টাকায়। মধুখালী উপজেলার ঝাউহাটি মাঠের পেঁয়াজ বীজ চাষি নাছির হোসেন বলেন, এলাকার অনেকে এখন বীজের চাষ করছেন। যার অল্প জমি রয়েছে, সেও তার জমিতে পেঁয়াজের বীজের চাষ করছেন। আশা করছি, ভালো উৎপাদন হবে। মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের কলাইকান্দা গ্রামের চাষি আনন্দ সরকার বলেন, গত বছর ৫ একর জমিতে পেঁয়াজ বীজ চাষ করেছিলাম। ভালো দাম পেয়েছি।

এবছর সাত একর জমিতে চাষ করেছি।তিনি বলেন, গত বারের তুলনায় ভালো উৎপাদন হবে। আশা করি, আমরা মণ প্রতি যদি এক লাখ টাকাও পাই তবে আমাদের উপকার হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান জানান, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় দেশ। তাই বাড়ানো হয়েছে আবাদের লক্ষ্যমাত্রা।এ বছর পেঁয়াজের কদম বীজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৭০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৮ মেট্রিকটন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION