1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মধুখালীতে রোপা আমন চারা রোপনে ব্যস্ত চাষী

  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৯৩২ জন পঠিত
মধুখালীতে রোপা আমন চারা রোপনে ব্যস্ত চাষী
মধুখালীতে রোপা আমন চারা রোপনে ব্যস্ত চাষী

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে এ বছর উপজেলার বিভিন্ন হাটে রোপা আমনের চারা সংগ্রহ এবং রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত মৌসুমের তুলনায় চলতি বছর রোপা আমন রোপনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার সবচেয়ে বড় দুটি হাট মধুখালী সদর ও কামারখালী হাটে চারা সংগ্রহ করতে ভীর পড়ে গেছে চাষীদের।

শুক্রবার মধুখালী হাটে এক বোঝার চারা ক্রয় করছেন কৃষকরা ৩‘শ টাকা থেকে ৫‘শ টাকায়। গত বছরের তুলনায় এ বছর চারার দাম কম। দুটি হাটে চারার আমদানীও ব্যাপক দেখা যায়। সরেজমিন ঘুরে দেখা গেছে এই মৌসুমে এ এলাকায় বৃষ্টি কম হওয়ায় পাট কাটতে দেরি হয়েছে। এখনো অনেক জমিতে পাট থাকায় চাষীরা সেচের মাধ্যমে ধীরে ধীরে চারা রোপন করেছেন। বৃষ্টি বেশি হলেই পাট কেটে চারা রোপন করতে পারবেন চাষীরা।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান জানান, রোপা আমন সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আবাদ করা হয়ে থাকে। আগাম ভাসমান চারাসহ বিভিন্ন উপায়ে আগষ্টের প্রায় শেষ পর্যন্ত ৫ হাজার ১‘শ ৫০ হেক্টর জমিতে ইতিমধ্যে রোপা আমনের চারা রোপন করে ফেলেছে।বীজতলা করা হয়েছে ৪৩০ হেক্টর।

সেপ্টেম্বর ভাদ্র মাস ধরে রোপা আমনের চারা রোপন করতে পারবেন। চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও এগারটি ইউনিয়নে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮হাজার ৬‘শ ৪০হেক্টর জমিতে। গত মৌসুমে উপজেলায় মোট রোপা আমন আবাদ করা হয়েছিল ৮হাজার ৬শ ৪০হেক্টর জমিতে। এ পর্যন্ত উপলায় প্রায় ৫হাজার ৩৮ হেক্টর জমিতে রোপা আমন রোপন সম্পন্ন হয়েছে যা লক্ষ্যমাত্রার ৭৫ভাগ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION