1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মঈনুল ইসলাম মোস্তাকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১৬০৬ জন পঠিত

আলফাডাঙ্গা অফিস :

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সাবেক সদস্য, তিতাস গ্যাস কম্পানীর পরিচালক খান মঈনুল ইসলাম মোস্তাকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি দিয়ে কুৎসা রটনা, বিভ্রান্তিমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করার ঘটনায়
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম সুজা মিয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মিরপুর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জামাল হোসের মুন্না প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION