1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় ৩ দিন ব্যাপী খামারীদের প্রশিক্ষণ

  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৪৯ জন পঠিত
ভাঙ্গায় ৩ দিন ব্যাপী খামারীদের প্রশিক্ষণ
ভাঙ্গায় ৩ দিন ব্যাপী খামারীদের প্রশিক্ষণ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় আধুৃনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী খামারীদের এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমাপনী প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন গবাদী পশু পালন , রক্ষনাবেক্ষণ, রোগবালাই, খাদ্য ও হৃষ্টপুষ্ট করণ সহ নানা বিষয় নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ভেটেরিনারী কর্মকর্তা ডাঃ মনমথ কুমার সাহা,বিশেষ অতিথি ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এ,কে,এম আসজাদ।

প্রধান অতিথি ডাঃ মনমথ কুমার সাহা তার বক্তব্যে বলেন,বিশ^ ব্যাপী নানা কারনে খাদ্য সংকট দেখা দিচ্ছে। কৃষকদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। পশু সম্পদ সম্প্রসারনে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে খামারীরা পশুপালন করে স্বাবলম্বী হয়ে উঠবে। এ সময় অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য দেন উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুল ইসলাম,ডাঃ মোঃ ফুয়াদ সরকার,উপসহকারী প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা মোঃ শহিদ শরীফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION