1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় হাজী হাশিয়ার রহমান উচ্চবিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫০৭ জন পঠিত
ভাঙ্গায় হাজী হাশিয়ার রহমান উচ্চবিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
ভাঙ্গায় হাজী হাশিয়ার রহমান উচ্চবিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাশিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের আয়োজনে এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এ,এস,পি,মোঃ ইমারত হোসেন,

বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান ম,ম,সিদ্দিক মিয়া,একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাস, প্রধান শিক্ষক মোঃ বাবলু মিয়া, প্রধান শিক্ষক মোঃ হিমায়েত হোসেন, মোঃ আবুল কালাম,ডাঃ আতিয়ার রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সুধীমহল।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সাংবাদিক,এ,টি,এম,ফরহাদ নান্নু। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়াদিয়ে বরন করেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। পরে এক ক্ষুদে অতিথি রুহান মুনতাজির রাফিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন আরেক ক্ষুদে অতিথি মুস্তাকিম নাদিয়ান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আজিম উদ্দিন রুবেলসহ অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION