1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় হাইলাইট প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও বই বিতরণ

  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮৫ জন পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে ‘‘হাইলাইট প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়’’- শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ‘‘ভাঙ্গা হাইলাইট’’ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার প্রতিবন্ধ¦ী ও অটিষ্টিক প্রায় ২ শত শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং নতুন বছরের বই বিতরন করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ম,ম, ছিদ্দিক মিয়া,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, নজরুল শিকারী প্রমুখ। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, প্রতিবন্ধী ও অটিষ্টিক শিশুদের সব সুযোগ সুবিধা দিয়ে তাদের গড়ে তুলতে হবে। তারা আমাদের সমাজের বোঝা নয়। বরং তাদের মধ্যে যে মেধা লুকিয়ে আছে তার বহিঃপ্রকাশ হলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হবে। তাদের এই প্রতিভা আমাদের কাজে লাগাতে হবে।উল্লেখ্য যে, ২০১৭ সালে এলাকার সমাজ সেবক মোঃ শহিদুল ইসলাম উপজেলার সোনাখোলা গ্রামে এই প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এতে এলাকার লেখাপড়া থেকে বঞ্চিত এলাকার বেশ কিছু শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে শিক্ষ্ ালাভ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION