1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ভাঙ্গায় হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৭৪৮ জন পঠিত
ভাঙ্গায় হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ
ভাঙ্গায় হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা :ফরিদপুরের ভাঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তৃণমূল পর্যায়ে নারীদের সাবলম্বী করার লক্ষ্যে অসহায় হত দরিদ্র পরিবারগুলোর ৪৭ জন সদস্যের মাঝে বিনামূল্যে এসব ছাগল বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদের সার্বিক তত্তাবধানে নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।

প্রধান অতিথি এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, সরকার সকল শ্রেনীর নাগরিকের ভাগ্যউন্নয়নে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে ভিক্ষুক,হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী করার লক্ষে কাজ করে যাচ্ছে। ছাগল বিতরনের মাধ্যমে হতদরিদ্র এসব জনগোষ্ঠী স্বাবলম্বী হয়ে উঠবে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION