1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ভাঙ্গায় প্রফেসর ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৬৯৯ জন পঠিত
ভাঙ্গায় প্রফেসর ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি
ভাঙ্গায় প্রফেসর ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়ায় প্রফেসর আঃ ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিকরিয়া হোসেন জানান, নৈশপ্রহরী বাবলু শেখ রাত আনুমানিক ২ টার দিকে প্রকৃতির ডাকে বাইরে গেলে তার অনুপস্থিতে বাশেঁর মই বেয়ে সংঘবদ্ধ দুর্বত্তদল বিদ্যালয়ের দ্বি-তল ভবনে প্রবেশ করে দরজার তালা ভেঙ্গে ফ্যান,ল্যাপটপ ও প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। তিনি আরও জানান, সকালে তালাভাঙ্গা অবস্থায় দরজা খোলা দেখতে পান।

পরে অন্যান্য শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ে গিয়ে দেখতে পান কয়েকটি কক্ষের ১২টি সিলিং ফ্যান,১টি ল্যাপটপ,বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন,শিক্ষা সংশ্লিষ্টরা ছুটে আসেন। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উৃপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন,ভাঙ্গা থানা পুলিশ এবং বিদ্যালয় সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব্স্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION