1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪৬২ জন পঠিত
ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০
ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে দু,দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে গ্রামের প্রতিদ্বন্দি ওহাব ভ’ইয়া এবং ওমর মাতুব্বর পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত হয়।

পরে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৩০ টি বসত ঘর ব্যাপক ভাংচুরের শিকার ও লুটপাটের ঘটনা ঘটে । খবর পেয়ে রাতেই ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভ’ইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION