1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ভাঙ্গায় জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৮ জন পঠিত
ভাঙ্গায় জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা
ভাঙ্গায় জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার যুগ্নসচিব পদে পদোন্নতি পাওয়ায় ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।জেলা প্রশাসকের পদ থেকে সাম্প্রতিক তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় ভাঙ্গা উপজেলা প্রশাসন তাকে এই সংবর্ধনার আয়োজন করে।

বিকেলে জেলা প্রশাসক অতুল সরকারে সংবর্ধনা সভাস্থলে পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছাসহ তার হাতে বিভিন্ন দপ্তর হতে ক্রেষ্ট ও উপহার তুলে দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের দায়িত্ব পালন কালীন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় ও উল্লেখযোগ্য কাজের কথা উপস্থিত জনগণের সামনে তুলে ধরেন। এসময় তিনি বলেন অতুল সরকার স্যার শুধু একজন জেলা প্রশাসকই ছিলেন না। তিনি ছিলেন আমাদের ফরিদপুর জেলার একজন অভিভাবক। তার পরিবর্তে অন্য স্যার আসবেন কিন্তু তার অভাবটা আমরা পূরন করতে পারবো বলে মনে হয়না।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন দীর্ঘদিন যাবত আপনাদের সাথে কাজ করেছি। কাজ করতে গেলে ভুলত্রুটি থাকতেই পারে কারন কেউ ভুলের উর্ধ্বে নয়। হয়তো অনেক ক্ষেত্রে কাজ করতে গেলে সকলের মন রক্ষা করা সম্ভব হয়না। এসময় তিনি আরও বলেন যতদিন ফরিদপুর ছিলাম চেষ্টা করেছি সততা নিষ্ঠার সাথে কাজ করার। তবে কতটুক করতে পেরেছি সেটা আপনারাই ভালো বলতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, হাবিবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ ইসাহাক মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন,কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম,নির্বাচন অফিসার হাচেন উদ্দিন,মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, আবাসিক প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোমিনুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বোস,ক্ষুদ্রঋন কৃষক উন্নয়ন ব্যবস্থাপক শাহ আলম,সরকারি কে,এম, কলেজের অধ্যক্ষ এবিএম ইব্রাহিম খলিল,মুক্তি যোদ্ধা কমান্ডার মাহবুব হোসেন মোতালেব,ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, শিক্ষক অরুণ চন্দ্র দত্ত,ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, শাহজাহান হাওলাদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION