1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ভাঙ্গায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫৬৪ জন পঠিত
ভাঙ্গায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত
ভাঙ্গায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক খ্যাতি স¤পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পৌরসদরের নুরপুর গ্রামে তারেক মাসুদ মাসুদ ও বাংলাদেশ ফিল্ম সোসাইটির আয়োজনে গুনী এই নির্মাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধায় করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। এর আগে তারেক মাসুদের সমাধিতে তাঁর মা নুরুন্নাহার মাসুদ,স্ত্রী ক্যাথিরিন মাসুদসহ ঢাকা চলচ্চিত্র সভা, এশীয় শিল্প ও সংস্কৃতি সভা, বাংলাদেশ শর্ট ফ্লিম ফোরাম, ভাঙ্গা উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সামাজিক সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে এ উপলক্ষে আয়োজিক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রখ্যাত নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন বাচ্চু, জহিরুল ইসলাম কচি, রাশেদ চৌধুরী, জাহিদুর রহিম অঞ্জন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, প্রমুখ। পরে প্রয়াত এ নির্মাতা সস্পর্কে স¥ৃতিচারণ করেন তারেক মাসুদের ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শিল্প নির্দেশক ঢালী আল মামুন, তারেকের সহধর্মীনি ক্যাথিরিন মাসুদ,সর্ট ফিল্ম সোসাইটির সাধারন সম্পাদক রাকিবুল হাসান,লেখক মফিজ ইমাম মিলন।

কবি চঞ্চল আশরাফের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক মাসুদ ফাউন্ডেশনের আহবায়ক সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী,বাবুল আশরাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল ,সাইদ মাসুদ প্রমুখ। উল্লেখ্য ২০১১ সালে তারেক মাসুদ এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জুকা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION