1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ভাঙ্গায় গৃহহীনদের ঘর হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৭০৮ জন পঠিত
ভাঙ্গায় গৃহহীনদের ঘর হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন
ভাঙ্গায় গৃহহীনদের ঘর হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভ’মিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এসএম মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহার স্বরূপ ভ‚মি ও গৃহহীন ৭শ ৭২ টি পরিবারকে জমিসহ নতুন ঘর হন্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেন ইতিমধ্যে ৬ শ ১৮ টি ঘর পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হয়েছে। আগামী ২১ জুলাই বাকি ১ শ ৬৩টি পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, তাদের জীবন যাত্রার মান বিবেচনায় বিভিন্ন এলাকায় খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ- মন্দির নির্মাণ ও ঋন প্রদান সহ বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন আগামী ২১ জুলাই ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে ভাঙ্গা উপজেলাকে ভ‚মি ও গৃহ হীন মুক্ত ঘোষণা করা হবে। তবে এর পরেও যদি কেউ বাদ পড়ে থাকেন কিংবা নতুন করে আবেদন করে তাহলে তাদের ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION