1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভাঙ্গায় ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৫ জন পঠিত
ভাঙ্গায় ইয়াবাসহ এক মাদক কারবারী আটক
ভাঙ্গায় ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

ভাঙ্গা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুলবাজার থেকে করম আলী (৫২) নামে এক মাদক কারবারীকে ইয়াবা সহ আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে ১৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য পাতরাইল গ্রামের মৃত ছত্তর খালাসীর ছেলে । ভাঙ্গা থানার এস.আই জুয়েল জানান , গতকাল শুক্রবার রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: হেলাল উদ্দিন ভূইয়া মহোদয়ের নির্দেশনায় ও

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম স্যারের সার্বিক তত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে করম আলীর বাড়িতে অভিযান চালাই। অভিযানের একপর্যায়ে করম আলীর দেহ তল্লাশি করে তার হাতের মুঠোর ভিতর একটা প্যাকেটে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করি ও তাকে আটক করি। এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ৩৬ এর (১) সারনির ১০(ক) এর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION