1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় ইউএনও অফিস সহায়কের বিরুদ্বে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫১৬ জন পঠিত
ভাঙ্গায় ইউএনও অফিস সহায়কের বিরুদ্বে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ
ভাঙ্গায় ইউএনও অফিস সহায়কের বিরুদ্বে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় ইউএনও অফিস সহায়ক মো. টিটু মিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলে তার ভাবমূর্তি ক্ষুন্ন করা সহ তাকে নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বীর মুক্তিযোদ্বা পুত্র মোঃ টিটু মিয়া অভিযোগ করে বলেন, হামিরদী গুচ্ছগ্রামে অনিয়মের নানা মুখরোচক গল্প ফাদিয়ে একটি সুযোগসন্ধানী চক্র তাকে তার পিতা বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেব সহ তার পরিবারকেও জড়িয়ে অপপ্রচার চালিয়ে হয়রানি করে চলেছে। চক্রটি তার নিকট(টিটু মিয়া) আর্থিক সুবিধা দাবী করলে তা না দিতে অপারগতা প্রকাশ করায় তারা আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন দপ্তরে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অভিযোগ তুলে তার কর্মস্থল, তাদের পরিবারের ভাবমূর্তি ,সুনাম ক্ষুন্ন করে জীবন দুর্বীসহ করে তুলেছে।

তিনি সাংবাদিকদের লিখিত অভিযোগে জানান, সংঘবদ্বভাবে চক্রটি আমার পিতা বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেবকে ইতপূর্বে উপজেলা মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার থাকাকালীন মুক্তিযোদ্বা যাচাই বাছাই কমিটিতে স্বাক্ষী হিসেবে উপস্থিত থাকার সময় এক শ্রেনীর ভ’য়া মুক্তিযোদ্বা তাদের নাম গেজেটে অন্তভ’ক্ত করার জন্য বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেয় এবং চাপ প্রয়োগ করে। কিন্ত তিনি সুবিধা দিতে অপরাগতা প্রকাশ করেন। ওই চক্রইি আমার পিতা ও আমাকে ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। তিনি দাবী করেন,হামিরদী গুচ্ছগ্রাম নিয়ে তাকে জড়িয়ে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে গুচ্ছগ্রামে বসবাসকারী কয়েকজন সুবিধাভোগী এবং যাদের কোন পরিচয় নেই এমন কয়েকজনের নাম ব্যবহার তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ পাঠায়।

কিন্ত ওই অভিযোগকারীরা জানান, তারা কারও নিকট বা কোথাও কোন অভিযোগ কিংবা সাক্ষাতে কারও সাথে কোন বলেনি বলে জানান। সরেজমিন ওই গুচ্ছগ্রামে গিয়ে কয়েক জন উপকারভোগীর সাথে কথা বললে তারা জানান,আমরা কারও সাথে আর্থিক লেনদেন বা এ বিষয় নিয়ে কারও সাথে কথা বলা বা কারও সাথে দেখাও হয়নি। দ্বিতীয়ত ঘরগুলো পেয়ে তারা অনেক আগে থেকেই বসবাস করে আসছেন। এতদিন পর কেন অভিযোগ তোলা হচ্ছে? টিটু মিয়া এ প্রতিবেদকের নিকট বলেন,আমাকে আমার পিতা উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেবের নিকট কতিপয় সুবিধাবাদী সুযোগসুবিধা না পেয়ে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

এ জন্য আমার ও আমার পিতার ভাবমুর্তি ক্ষুন্নের প্রচেষ্টার অংশ হিসেবে গুচ্ছগ্রাম থেকে আর্থিক সুবিধার গল্প ঁেফদে সামাজিক বা পারিবারিকভাবে হেয় করার চেষ্টা করছে। এদিকে অফিস সহায়ক টিটু মিয়াকে জড়িয়ে এবং তার পিতা বীর মুক্তিযোদ্বা সাবেক উপজেলা মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার মাহবুব হোসেনকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে তার পিতা ফরিদপুর জেলা প্রশাসক বরাবর ও অন্যান্য দপ্তরে অভিযোগ দিয়েছেন। তারা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION