1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় আশ্রয়ন প্রকল্পের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৫ জন পঠিত
ভাঙ্গায় আশ্রয়ন প্রকল্পের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ভাঙ্গায় আশ্রয়ন প্রকল্পের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী আশ্রয়ন কেন্দ্রে শিশুদের জন্য নির্মিত‘‘ আরওয়া বিদ্যানিকেতন’’ দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের সহযোগিতায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে উপকরন তুলে দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

শিক্ষা থেকে বঞ্চিত এসব হতদরিদ্র শিক্ষার্থী স্কুল ব্যাগ,খাতা,কলম সহ বিভিন্ শিক্ষা উপকরন সামগ্রী পেয়ে উচ্ছসিত হয়ে উঠে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গন কচিকাচা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। দিনটি স্মরনে রাখতে আশ্রয়ন প্রকল্প এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে অতিথিদের মাঝে ক্রেষ্ট প্রদান ও বিস্তারিত তুলে ধরেন কোডেকের পরিচালক অপারেশন মোহাম্মাদ আলী ছিদ্দিকী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাহিদুল মাহমুদ,উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন,সহকারী কমিশনার ভ’মি মাহামুদুল হাসান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জালাল উদ্দিন,প্রকল্পের উপ-সহকারী পরিচালক রাশেদুর রেজা,এলাকা ব্যবস্থাপক আবদুল কুদ্দুস,শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION