1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৩০ জন পঠিত
ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার
ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে জেলা সদরের টেপাখোলা সিএন্ডবি ঘাট এলাকায় ১৯ বছর বয়সী এক ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামা রিপন মোল্যাকে (৪৫) গ্রেফতার করেছে ফরিদপুর র‍্যাব-৮। শনিবার (১০ ডিসেম্বর) বিকালে ফরিদপুর র‍্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে (রিপন মোল্যা) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৯ ডিসেম্বর) দিনগত গভীর রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হোগলা বুনিয়া নামক এলাকা থেকে মামা রিপন মোল্যাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাবিগঞ্জ এলাকার সামচুদ্দিন মোল্যার ছেলে।

জানা যায়, গত ২৯ নভেম্বর ফরিদপুর সদরের টেপাখোলাট সিএন্ডবি ঘাট এলাকায় একটি ভাড়া বাড়িতে ভাগ্নীকে রাতের আঁধারে মুখ চেপে ধর্ষণ করে মামা। ধর্ষণের ঘটনা জানাজানি হলে আত্মগোপনে চলে যান মামা। পরে এ ঘটনায় ডাক্তারী পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করে ভাগ্নী। অতঃপর, ধর্ষণের ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ধর্ষণের অভিযোগ উঠা ব্যক্তিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে ফরিদপুর র‍্যাব-৮। এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৯ ডিসেম্বর) দিনগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। ফরিদপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার রিপন মোল্যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION