1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বোয়ালমারীতে সড়ক দুঘর্টনায় পুলিশের দুই এসআই আহত

  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫১২ জন পঠিত
বোয়ালমারীতে সড়ক দুঘর্টনায় পুলিশের দুই এসআই আহত
বোয়ালমারীতে সড়ক দুঘর্টনায় পুলিশের দুই এসআই আহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা পুলিশের দুই আরোহী এসআই আহত হয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই এসআই হলেন, আব্দুর রহমান (৪৫) ও সরোয়ার হোসেন (৩০)। তারা দু’জনেই বোয়ালমারী থানায় কর্মরত। আহত দুই এসআইকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুপুরে আব্দুর রহমান ও সরোয়ার হোসেন নামের দুই এসআই মোটরসাইকেল চালিয়ে ফরিদপুরের উদ্দেশ্য রওনা দেন। পথেমধ্যে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা দুই এসআই আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, মুজুরদিয়ায় ইজিবাইকের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলে থাকা আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ফরিদপুরে যাওয়ার পথে মুজুরদিয়া নামক স্থানে একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা থানার দুই এসআই আহত হয়। আহত দুই পুলিশ অফিসারকে চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION