1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বোয়ালমারীতে মাছের সাথে শত্রুতা

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩৬০ জন পঠিত
বোয়ালমারীতে মাছের সাথে শত্রুতা
বোয়ালমারীতে মাছের সাথে শত্রুতা

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় চার লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রায় ৪ বিঘা জমির উপর খননকৃত পুকুরে পুর্বশত্রুতার জেরধরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত মৎস্যখামারী। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের বর্নিচর গ্রামের মৎস্যজীবী সুশান্ত রাজবংশী ও বেলজানী গ্রামের কাউসার প্রমানিকের ছেলে শামীম প্রামানিক যৌথভাবে একই ইউনিয়নের মাধবপুর গ্রামের সিরাজ মোল্যার পুকুর লীজ নিয়ে ১৬ বছর ধরে মাছ চাষ করে আসছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে মৎস্যজীবী সুশান্ত রাজবংশী জানান, ১৬ বছর ধরে মাছ চাষ করে আসছি। এর আগে কোনদিন এরকম ঘটনা ঘটেনি। এ বছর অর্থাভাবে শামীম ভাইকে অংশীদার করেছি। থানা পুলিশকে ঘটনাটি জানালে, পুলিশ ঘটনাস্থলে এসেছিলো। রাতে থানায় অভিযোগ দেওয়া হবে। শামীম প্রামানিকের ভাই রিয়াজুল প্রমানিক জানান, আমাদের স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বেলজানি গ্রামের প্রফেসর শাহিনুল ইসলাম গ্রুপের আবুল কালাম আজাদ সিকদারের সাথে বিরোধ রয়েছে।

বেশ কয়েকদিন আবুল কালাম আজাদের ছেলে রাজিব সিকদার, বক্কার সিকদারের ছেলে ইমাম সিকদার ও বেলজানী গ্রামের ইদু শেখের ছেলে আলীম শেখকে পুকুরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে তারাই এই কাজের সাথে জড়িত । এ বিষয়ে মাছগুলো পরীক্ষার জন্য মৎস্য অধিদপ্তরের ল্যাবে পাঠানো হবে। শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION