1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৫৪৮ জন পঠিত
বোয়ালমারীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
বোয়ালমারীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১ অক্টোবর) বেলা বারোটার দিকে বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের রায়পুর গ্রামের এইচ আর এস ইংলিশ একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আহত ব্যবসায়ী কামাল হোসেনের চাচাতো বোন রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ সভাপতি তামান্না নাজমিন রেশমি, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নেলোয়ার হোসেন নিলু, পৌরসভার ২ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. রবিউল ইসলাম, শাহিন আলম, সোহানুর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়িক কাজ শেষে পৌরসভার রায়পুর গ্রামের বাসিন্দা কামাল হোসেন বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে থেকে একই গ্রামের সোবাহান, মিজান, লালচাঁনের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা কামালকে পিটিয়ে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত করে। এ সময় তারা কামালের কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নিয়ে যায়। বক্তারা আরো বলেন, ঘটনার পরে দুই দিন কেটে গেলেও অভিযোগ দেয়ার পরেও থানা মামলা নেয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION