1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বোয়ালমারীতে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪৮৯ জন পঠিত
বোয়ালমারীতে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
বোয়ালমারীতে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে চার্জিং ইজিবাইকে বিদ্যুতায়িত হয়ে ৫ বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৬ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের মো. রুবেল শেখের শিশু ছেলে রুমান (০৫) বিদ্যুতায়িত হয়ে মারা যান। সরেজমিনে গিয়ে জানা যায়, শিশুটির পিতা রুবেল শেখ ব্যাটারী চালিত ইজিবাইক নিজ বাড়ির উঠানে চার্জে দিয়ে ঘুমিয়েছিলেন।

পরে বেলা এগারোটার দিকে তার শিশু ছেলেটি ইজিবাইকে উঠে খেলার সময় বিদ্যুতায়িত হয়। ঘটনা স্থল থেকে শিশুটিকে উদ্ধার করে মাগুরা জেলার মুহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটির দাদা আব্দুল জব্বার শেখ বলেন, আমার ছেলে ইজিবাইক চার্জে দিয়ে ঘুমিয়ে ছিল। গাড়িটা উঠানে রেখে চার্জে দিয়েছিল। আমার নাতি গাড়িতে খেলা ধুলা করার সময় অসতর্ক বশত বিদ্যুতায়িত হয়ে গাড়ির পাশে মারা গিয়ে মৃত দেহ পড়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION