1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বোয়ালমারীতে বাস চাপায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৪ জন পঠিত
বোয়ালমারীতে বাস চাপায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী নিহত
বোয়ালমারীতে বাস চাপায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বটতলা নামক স্থানে বাস চাপায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মো. জাহাঙ্গীর মিয়া (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩.১২.২২) মোটরসাইকেল যোগে ফরিদপুর থেকে বোয়ালমারী ফেরার সময় বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের পৃর্বকামারগ্রামের নুর মোহাম্মদ মিয়ার ছেলে। জাহাঙ্গীর স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই বিভাগের পোর্টার হিসেবে নিয়োজিত ছিলেন। জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত কুমার রায় ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION