1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বোয়ালমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৫৪০ জন পঠিত
বোয়ালমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
বোয়ালমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে নবাগত জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময়, এবং পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে প্রশাসন ও পরিষদের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) । এর আগে তিনি উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মোড়ালে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। সহকারি শিক্ষা অফিসার রকিবুল হাসান ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, প্রেসক্লাব বোয়ালমারী সভাপতি অ্যাড. কোরবান আলী, চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ রাফিউল আলম মিন্টু প্রমুখ।

অনুষ্ঠান শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সমবায় ও পল্লী উন্নয়ন বোর্ডের চেক বিতরণ ও ডিজিটাল সেবা প্রদর্শনী করা হয়েছে। পরে নবাগত জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করে, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION