1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে দুই মাদক বিক্রেতা ইয়াবাসহ আটক

  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৫৯৭ জন পঠিত
বোয়ালমারীতে দুই মাদক বিক্রেতা ইয়াবাসহ আটক
বোয়ালমারীতে দুই মাদক বিক্রেতা ইয়াবাসহ আটক

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে র‌্যাব-৮ এর একটি দল শনিবার (১.১০.২২) পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা মাদকসহ দুই ব্যবসায়ীকে আটক করে থানা হেফাজতে দিয়েছে। ইয়াবা আটকের ঘটনায় র‌্যাব বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। থানা পুলিশ রোববার দুপুরে মাদক ব্যবসায়ীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ অক্টোবর) দুপুরে বোয়ালমারী পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোতাশী পূর্বপাড়া মেহেগুনী বাগান থেকে সদর ইউনিয়নের সোতাশী গ্রামের দাউদ কাজীর ছেলে মো. ইসলাম কাজী কে (৩৫) ৭২ পিচ ইয়াবা বড়িসহ আটক করা হয়। অপর দিকে ওই দিন ঘোষপুর ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকা থেকে লংকারচর গ্রামের সাইদুল ইসলামকে (৩০) ১০৫ পিচ ইয়াবা বড়িসহ আটক করা হয়। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি টিম অভিযান পরিচালনা করে ১৭৭ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে পৃথক দুটি স্থান থেকে দুই মাদককারবারিকে আটক করেন। আটককৃতদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION