1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৭৬৫ জন পঠিত
বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে মুরাদ বিশ্বাস (৫৮) নামে এক কৃষক ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। রোববার সকালে কলিমাঝি গ্রামস্থ রেল লাইনে টুঙ্গিপাড়া রাজশাহী গামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সাথে মনমালিন্যের কারণে স্বেচ্ছায় ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের মনমালিন্যের বিষয়ে অস্বীকার করে বলেন, তিনি শারীরিক ভাবে অসুস্থতায় ভুগছিলেন।

কি কারণে বা কেন তিনি মারা গিয়েছে তা জানেননা তাঁরা। মৃতের এক ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়ে জানতে পেরেছে বয়োবৃদ্ধ প্রতিবন্ধী মুরাদ বিশ্বাস লাঠি ভর দিয়ে রেল লাইন পার হতে গিয়ে অসতর্ক বসত রাজশাহী গামী সকালের ট্রেনে ধাক্কা লেগে ঘটনা স্থলে মারা যান। এ ঘটনা বাংলাদেশ রেলওয়ে (জিআরপি) পুলিশ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION