1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

বোয়ালমারীতে এক পরিবারের তিন সদস্যকে কুপিয়ে আহত

  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫৮০ জন পঠিত
বোয়ালমারীতে এক পরিবারের তিন সদস্যকে কুপিয়ে আহত
বোয়ালমারীতে এক পরিবারের তিন সদস্যকে কুপিয়ে আহত

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমার বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে আজাদ মিয়া ও তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন; সৈয়দপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত রাজা মিয়ার ছেলে আজাদ মিয়া (৪৫), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৩৮), ও মেয়ে আর্জিনা (২০)। এ নিয়ে ভুক্তভোগীর ভাতিজা রাসেল মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৪৮।

মামলা ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মো. আজাদ মিয়ার পরিবারের ৩ সদস্যদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুত্বর আহত করে একই গ্রামের আলমগীর (২৮), তার মা শাহনা খাতুন বুড়ি (৪৫)। এর পূর্বে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে দু পরিবারের ভেতর। সে বিরোধের জেরে আসমী আলমগীর ও তার মা শহানা খাতুন বুড়ি ভাড়াটিয়া সন্ত্রাসীদের এনে আজাদ মিয়ার পরিবারে উপর নৃশংস হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।

আহতরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত। বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম জানান, মারামারির বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। রাতে একজন আসামীকে আটক করা হয়েছে। আসামীকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION