1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বুনিয়াদি প্রশিক্ষণ শেষে গ্রাম পুলিশদের মাঝে সনদপত্র বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৫৩৬ জন পঠিত
বুনিয়াদি প্রশিক্ষণ শেষে গ্রাম পুলিশদের মাঝে সনদপত্র বিতরণ
বুনিয়াদি প্রশিক্ষণ শেষে গ্রাম পুলিশদের মাঝে সনদপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলায় ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের নিয়ে ৩০ দিনব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনি অনুষ্ঠান শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৭ মে সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলা হল রুমে এ বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসানুুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেদী হাচান, প্রশান্ত কুমার বাড়ৈ প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে ফরিদপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ অংশ নেন। সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে এবং ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, গত (২১ এপ্রিল) রবিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কোর্সের উদ্ধোধন করা হয়। প্রশিক্ষন চলাকালীন প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও মাসব্যাপী প্রশিক্ষণে গ্রাম আদালতের ভিডিও, গ্রাম আদালত আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) ও বিধিমালা-২০১৬ সহ বিভিন্ন দিক নিয়ে এ বাহিনী কে প্রশিক্ষন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION