1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরীর পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ১২৮২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :

ফরিদপুরে বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরীর মহাপবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে জাকের পার্টির বিভাগীয় মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জাকের পার্টির উদ্যোগে স্থানীয় রেস্টুরেন্ট
এ্যাবলুমের কনফারেন্স রুমে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী’র মহা পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে
এই মিশন সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে উক্ত মিশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি মো সিরাজ মুন্সী।

মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো বাদল মিয়া , দপ্তর সম্পাদক প্রফেসর সাহাদাত হোসেন ।
এছাড়াও উক্ত মিশন সভায় জাকের পার্টির ৯ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ জাকের পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION