1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বিদেশি কসমেটিকস ও মোবাইল শপে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৫৫ জন পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

আজ ০৩ অক্টোবর ২০২২, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে সদর উপজেলার মুজিব সড়কে বিদেশি কসমেটিকস ও মোবাইল শপের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে pastel ব্র্যান্ডের কসমেটিকস লিপস্টিকসের এমআরপি কেটে বেশি দামে বিক্রি করা, বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য উল্লেখ না থাকার অভিযোগে মুজিব সড়কে অবস্হিত লাজ ফার্মার ইউনিসার্ভিসকে ৩০ হাজার টাকা এবং মোবাইল ফোনের দাম বেশি রাখা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ প্রতিশ্রুত মোবাইল পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে তৃষা টেলিকম শপকে ৮ হাজার টাকা সহ সর্বোমোট ৩৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। বেলা ১১ঃ ০০ ঘটিকা হতে দুপুর ১২ঃ২০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION