1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে বকনা বাছুর বিতরণ

  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৬৫৭ জন পঠিত
বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরে বকনা বাছুর বিতরণ
বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরে বকনা বাছুর বিতরণ

স্টাফ রিপোর্টার : বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ফরিদপুর সদর উপজেলার ১০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরন করা হয়েছে। ১২ ই জুন রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব গরুর বকনা বাছুর বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। জানা যায় মৎস্য অধিদপ্তরাধীন ২০২১-২২ অর্থ বছরের “ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় ১০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: শিরীন শারমিন খাঁন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আবুল হোসেন মিয়া, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বরুন কান্তি রায়, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আজম আলী, মো: জুয়েল রানা, পারুল আক্তারী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION